গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National কাশ্মীরে ২ ভিডিএফ খুন, ২ জঙ্গির এনকাউন্টার    

    কাশ্মীরে ২ ভিডিএফ খুন, ২ জঙ্গির এনকাউন্টার    

    0
    120
    জম্মু-কাশ্মীরে এবার ভিলেজ ডিফেন্স ফোর্সের ২ সদস্যকে অপহরণ করে খুন করেছে জঙ্গিরা। পুলিশ সূত্রের খবর, কিস্তওয়ার জেলায় ওহলি-কুন্তওয়ারা গ্রামের ওই দুই বাসিন্দার নাম নাজির আহমেদ ও কুলদীপ কুমার।
    পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের ছায়া সংগঠন কাশ্মীর টাইগার্স খুনের দায় স্বীকার করেছে। নিহত দুই ভিডিএফ সদস্যের ছবিও প্রকাশ করেছে তারা। তবে এখনও পর্যন্ত কারও দেহের সন্ধান মেলেনি।অন্যদিকে, সোপোরে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিহত হয়েছে দুই জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর কাছে খবর আসে সোপোরের সাগিপোরা এলাকায় লুকিয়ে আছে জঙ্গিরা। খবর পেয়েই কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন শুরু করে নিরাপত্তা বাহিনী। শুক্রবার সকালে আবারও গুলিযুদ্ধ শুরু হয়।জম্মু ও কাশ্মীর জোন পুলিশ এক্স-হ্যান্ডেলে জানিয়েছে, সোপোর এনকাউন্টারে দুই জঙ্গি নিহত হয়েছে।
    তাদের কাছ থেকে অস্ত্র ও অন্যান্য সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় ও সংগঠনের সঙ্গে যোগাযোগের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক