গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata লেকটাউনে মন্দিরে চুরির ঘটনায় গ্রেফতার ৩ অভিযুক্ত

    লেকটাউনে মন্দিরে চুরির ঘটনায় গ্রেফতার ৩ অভিযুক্ত

    0
    84
    ছবি সৌজন্যে : নিজস্ব
    লেক টাউন হনুমান মন্দিরে চুরির ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে লেক টাউন থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সমস্ত সামগ্রী সহ বিগ্রহের যাবতীয় গয়না।
    সিসিটিভি ফুটেজ দেখেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকার চন্দনেশ্বর থেকে ২ জন ও পরে সোনারপুর থানার সুভাষগ্রাম অঞ্চল থেকে ১ জনকে গ্রেফতার করা হয়। ধৃত অভিযুক্তদের নাম পরান আলি সর্দার, বাপি মাঝি, সোনাই দাস। ধৃতদের ৮ দিনের পলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তরা প্রত্যেকেই কুখ্যাত দুষ্কৃতি বলে পুলিশের দাবি। গণেশ চতুর্থীর সকালে হনুমান মন্দিরের চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে। সিসিটিভি ফুটেজে চিহ্নিত ৪ অপরাধীর মধ্যে একজন এখনও উধাও। বিধাননগর পুলিশ সাব ডিভিশনের অতিরিক্ত ডেপুটি কমিশনার মণীশ যোশী জানিয়েছেন, চুরির আগে, হনুমান মন্দিরটি সরেজমিনে পর্যবেক্ষণ করেছিল দুষ্কৃতীরা।
    তদন্তে নেমে লেকটাউন থানার পুলিশ ও গোয়েন্দা এর অফিসাররা দিন তিনেকের মধ্যে চুরি যাওয়া সব সামগ্রী উদ্ধার করার পাশাপাশি ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে। পলাতক বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রয়েছে।