
কম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনালাপ ফাঁস হতেই পদত্যাগের চাপে পড়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রা।
এই মুহুর্তে তাঁর জোট সরকার পতনের মুখোমুখি হয়ে পড়েছে। ইতিমধ্যে সিনাওয়াত্রার নেতৃত্বাধীন সরকারের অন্যতম প্রধান শরিক দল রক্ষণশীল ভুমজাইথাই পার্টি জোট থেকে বেরিয়ে গেছে। আর তারপর থেকেই থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ অথবা নির্বাচন ঘোষণার দাবিও জোরালো হচ্ছে। যার জেরে থাইল্যান্ড নতুন করে রাজনৈতিক অস্থিরতা পড়েছে।
ফোনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধন করেছেন এবং থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের সেনা কমান্ডারকে নিজের প্রতিপক্ষ বলে উল্লেখ করেছেন। আর এই অডিও ফাঁস হতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় ওঠে।






