
লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ হাজার থেকে ২ হাজার করার আবেদন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। আর এদিনেই মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করেছেন রাজ্যের আরও ৫ লাখ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় আনা হয়েছে।
নিজেই জানিয়েছেন এজন্য রাজ্যের খরচ ৪৮ হাজার থেকে বেড়ে ৫৫ হাজার কোটি খরচ করতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন পোর্টাল এবং দুয়ারে সরকারের মাধ্যমে যে আবেদন জমা পড়েছিল তার সবগুলোই গ্রহণ করা হয়েছে। এদিকে পুরুলিয়ার বিজেপি সাংসদের অভিযোগ শাসকদলের মদতে রাজ্যে ফড়েদের বাড়বাড়ন্ত হয়েছে।
তার জেরেই জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষের যাতে সুরাহা হয় তারজন্যই বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন জ্যোতির্ময় সিং মাহাত।









