
নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে আসানসোলের এক নামী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্ত চিকিৎসককে আসানসোল পকসো আদালতে তোলা হলে বিচারক ১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
জানা গিয়েছে অসুস্থতার কারণে ১৫ নভেম্বর কার্ডিওলজির ওই চিকিৎসকের চেম্বারে গিয়েছিল বছর পনেরোর নাবালিকা। অভিযোগ চেম্বারেই ওই নাবালিকাকে যৌন হেনস্থা করেন চিকিৎসক। এরপরে নাবালিকার পরিবার আসানসোল মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।
এরপরেই গ্রেফতার করা হয় চিকিৎসককে। সরকারি আইনজীবী জানিয়েছেন পকসো আইনে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত চিকিৎসক জামিনের আবেদন জানালেও তার শুনানি হয়নি।









