গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports টটেনহামকে গুড়িয়ে লিগ চ্যাম্পিয়ন লিভারপুল

    টটেনহামকে গুড়িয়ে লিগ চ্যাম্পিয়ন লিভারপুল

    0
    131
    ছবি সৌজন্যে : এক্স

    অ্যানফিল্ডে চ্যাম্পিয়নশিপ উৎসবের প্রস্তুতি ছিল জমজমাট। লিভারপুলের ফুটবলার ও সমর্থকরা উচ্ছ্বাসের মধ্যে ছিলেন, দলের চ্যাম্পিয়নশিপ উদযাপন করার জন্য। 

    তবে ম্যাচ শুরুতেই এক গোল খেয়ে কিছুটা হতাশা নেমে আসে গ্যালারিতে। কিন্তু খুব শিগগিরই নিজেদের ফিরে পেয়ে একের পর এক গোল করে টটেনহাম হটস্পারকে ৫-১ গোলে উড়িয়ে দেয় অলরেডরা।ম্যাচের ১২ মিনিটে ডমিনিক সোলাঙ্কের হেডে টটেনহাম প্রথম গোলটি করে এগিয়ে যায়।কিন্তু লিভারপুল সহজে দমে যায়নি। ১৬ মিনিটে লুইস দিয়াজ সমতা ফিরিয়ে আনে, এবং ২৪ মিনিটে অ্যালেক্স ম্যাক অ্যালিস্টার দলকে এগিয়ে দেন। বিরতির আগে ৩৪ মিনিটে কডি গাকপো আরও এক গোল করে লিভারপুলকে ৩-১ এগিয়ে রাখেন।

    দ্বিতীয়ার্ধে, ৬৩ মিনিটে মোহাম্মদ সালাহ সোবোসলাইয়ের পাস ধরে গোল করেন। ২৮ গোল নিয়ে তিনি প্রিমিয়ার লিগের শীর্ষ গোলদাতার স্থান আরো সুসংহত করেন। মাত্র ছ’ মিনিট পর, আলেক্সান্ডার আর্নল্ডের ক্রস আঘাত করে টটেনহামের ডিফেন্ডার উডোগির কাছে পৌঁছে, যা নিজেদের জালে বল জড়ানোর কারণ হয়।