গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk বৃহস্পতিবার মাধ্যমিকে ফল

    বৃহস্পতিবার মাধ্যমিকে ফল

    0
    201
    brihaspotibar madhyamiker fol
    brihaspotibar madhyamiker fol

    ভোটের মধ্যে বৃহস্পতিবার এবছরের মাধ্যমিকের ফল ঘোষণা। সকাল ৯টায় এবছরের মাধ্যমিকের ফল আনুষ্ঠানিক ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ।

    এরপর ৯টা ৪৫ থেকেই অনলাইনে দেখা যাবে রেজাল্ট। এবছর ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১০ লাখেও বেশি পরীক্ষার্থী। পর্ষদ জানিয়েছে ফলপ্রকাশের পর সকাল ১০টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে মার্কশিট ও সার্টিফিকেট। মাধ্যমিকের রেজাল্টের দিন পরীক্ষার্থীরা মার্কশিট ও শংসাপত্র হাতে পাবে। অন্যদিকে উচ্চমাধ্যমিকেরও ফল ঘোষণা হবে ৮ মে।