গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk তৃণমূলের পদ থেকে অপসারিত কুণাল

    তৃণমূলের পদ থেকে অপসারিত কুণাল

    0
    148
    Kunal removed from the post of Trinamool
    Kunal removed from the post of Trinamool

    কুণাল ঘোষকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল। বুধবার একটি বিবৃতি জারি করে এই ঘোষণা করেছে রাজ্যের শাসক দল। এর আগে দলের মুখপাত্র পদ থেকেও কুণাল ঘোষকে সরিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল। সম্প্রতি তিনি দলের নীতিবিরুদ্ধ মন্তব্যও করেছিলেন বলেও অভিযোগ।কুণাল বুধবার গিয়েছিলেন আমহার্স্ট স্ট্রিটের এক রক্তদান শিবিরে।

    সেখানে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী তাপস রায়ও। বিজেপির প্রার্থীকে পাশে বসিয়েই কুণাল ঘোষ বলেন, তাপসদা খুব প্রিয়পাত্র। তাঁর দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য খোলা থাকে। রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর হল, যখন তখন দলের কর্মীরা তাঁকে পান।প্রকাশ্যে প্রাক্তন তৃণমূল সাংসদের ঘোষণা,ভোটের প্রার্থী হিসাবে ব্যক্তিগতভাবে তাপসদাকে কোথাও এক ইঞ্চি পিছনে রাখতে পারবেন না। এখানে কোনও দলের হয়ে মন্তব্য করব না। তবে জনপ্রতিনিধি হিসাবে, মানুষ হিসাবে তাপসদাকে একটুও পিছিয়ে রাখতে পারবেন না। দুর্ভাগ্যবশত বিপরীত দিকে। তাঁরা তাঁদের প্রার্থীর জন্য কাজ করবেন। তাপসদা রায়র সহকর্মীরা তাঁর জন্য কাজ করবেন। বাকিটা মানুষের উপর।