
মাঝরাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি বিচারকরা ৭ দিন আগে কাজ শেষ করে দিয়েছেন।
তারপরেও কেন তালিকা প্রকাশ করতে এত দেরি হল। প্রশ্ন তুলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন একতরফাভাবে কোন রাজনৈতিক দলের নাম ঢোকানো হয়েছে, তালিকা বেরলেই বোঝা যাবে। তাঁর অভিযোগ এখনও মানুষ জানতেই পারছেন না তালিকায় নাম আছে কিনা। তৃণমূল সুপ্রিমো দাবি করেছেন যেটুকু নাম বেরিয়েছে তা তাঁর কোর্টে মামলা করার জন্যই। তিনি আরও বলেছেন এখনও বুথে, ব্লকে তালিকা টাঙানো হয়নি। সোমবারও দুজন আত্মহত্যা করেছেন। প্রায় ২২০ জন মারা গিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন তালিকা বের করতে এত ভয় কেন।
নিশ্চয়ই স্বচ্ছতা নেই। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে, প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।








