
পশ্চিমবঙ্গের সীমানার কাছে আবারও একটা বাঘ পাঠিয়ে দিয়েছে, গঙ্গাসাগরের অনুষ্ঠান থেকে এভাবেই বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর কথায়, আগের বার বাঘিনি জিনত ঢুকে পড়ায় কেউ ধরতে পারেনি। রাজ্য সরকার যেই বাঘকে ধরার পর ওড়িশা ফেরত চাইলো। এরই মধ্যে আবারও একটাকে পাঠিয়ে দিয়েছে। তবে, রাজ্যবাসী বাঘের আতঙ্ক সহ্য করযে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কারের সুরে বলেছেন, যদি পাঠাতেই হয় তাহলে চিরকালের জন্য পাঠাক। পশ্চিমবঙ্গ সরকার রেখে দেবে। ওড়িশা সরকারের জায়গা না থাকলে পশ্চিমবঙ্গের টাইগার রিসোর্ট সেন্টার আছে, ফরেস্ট আছে, সেখানে রেখে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আবার যে বাঘটা ঢুকেছে খোঁজ খবর করে তাকে যেন উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। বলেন, বারবার আমার রাজ্যের মানুষ ভোগান্তি পোহাবে, তা হতে দেওয়া হবে না।






