গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata নিজের লেখা গানে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

    নিজের লেখা গানে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

    0
    80
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    নিজের লেখা ও সুর করা গানের মাধ্যমে পুজোর সকালে এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, সকলকে সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
    সেই পোস্টেই শেয়ার করেছেন গোটা গানটি। সোশাল মিডিয়া পোস্টে তিনি লিখেছে, আজ বসন্ত পঞ্চমীতে/যৌবন এসো নতুন স্রোতে/ভেঙ্গে ফেলো বাধা বিঘ্ন/হতাশাকে করো ছিন্ন। সকলকে জানিয়েছেন সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পোস্টেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন গানটির কথা ও সুর করেছেন তিনি।
    তবে গানটি গেয়েছেন বিধায়ক অদিতি মুন্সী। মুখ্যমন্ত্রীর পোস্ট করা গানের ভিডিওতে দেখা যাচ্ছে সরস্বতী পুজোর প্রস্তুতি ও প্রকৃতির দৃশ্য।