গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Sports বার্সার দানি ওলমোকে চায় ম্যানসিটি

    বার্সার দানি ওলমোকে চায় ম্যানসিটি

    0
    135
    ছবি সৌজন্যে : এক্স

    বেলজিয়ান প্লে-মেকার কেভিন ডি ব্রুইনা,সিজন শেষে ম্যানসিটি ছাড়ছেন। প্রজন্মের অন্যতম সেরা এই তারকার অভাব পূরণে তাই জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। জার্মান তারকা ফ্লোরিয়ান ভির্টজের জন্য রীতিমতো টাকার থলি নিয়েও প্রস্তুত তারা। কিন্তু ভির্টজকে দলে নেওয়ার দৌড়ে রয়েছে বায়ার্ন মিউনিখ ও লিভারপুলের মতো ক্লাবও। আর সেই কারণে বিকল্প পথে হাঁটছে ম্যানসিটি।

    এবার বার্সেলোনার স্প্যানিশ তারকা দানি ওলমোর দিকে নজর দিয়েছে ম্যানসিটি।অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দারুণ ফর্মে রয়েছেন ওলমো। গত বছর স্পেনের জার্সিতে ইউরো জিতেছেন। হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। গত স্পেনের হয়ে ১৩ ম্যাচে করেছেন ৮ গোল। ইউরোতে ৬ ম্যাচে ৩ গোলের সঙ্গে ছিল ২ অ্যাসিস্ট। চলতি সিজনে বার্সেলোনার হয়ে ৩৮ ম্যাচে ১১ গোলের পাশাপাশি করিয়েছেন ৬ অ্যাসিস্ট। গত সপ্তাহে রেলেভো, গোল ডটকমসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে,ওলমোর পারফরম্যান্সে মুগ্ধ ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা।গোল করার পাশাপাশি করানোতেও দারুণ দক্ষ ওলমো। তাই সিটিতে ওলমোকে নিয়ে আসতে আগ্রহী গার্দিওলা। কিন্তু বার্সার ডেরা থেকে ওলমোকে নিয়ে আসাটা খুব একটা সহজ হবে না সিটির। এদিকে,বার্সেলোনার হয়ে নিয়মিত একাদশে না থাকলেও প্রতিনিয়তই খেলেছেন দানি ওলমো।জার্মান সাংবাদিক ক্রিশ্চিয়ান ফাল্ক জানান, ওলমোর নিয়মিত শুরুর একাদশে না থাকার বিষয়টিকেই প্রাধান্য দিয়ে এগোতে চাইছে ম্যানচেস্টার সিটি। কিন্তু স্প্যানিশ গণমাধ্যমগুলো জানাচ্ছে, দানি ওলমোকে এখনই হাতছাড়া করতে রাজি না বার্সেলোনা। সিটিজেনদের জোর প্রচেষ্টাতেও এই দলবদল প্রায় অসম্ভব বলেই মন্তব্য করছে কাতালানরা।

    এদিকে, ফ্লোরিয়ান ভির্টজকে নিয়ে ক্রিশ্চিয়ান ফাল্ক জানিয়েছেন, লিভারপুলের সঙ্গে ২২ বছর বয়সী এই মিডফিল্ডারের কথা অনেকটাই এগিয়ে গেছে। এরইমাঝে ভির্টজকে ঘিরে অলরেডদের পুরো পরিকল্পনা ভির্টজের বাবার কাছে তুলে ধরেছেন লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টর রিচার্ড হিউজেস। ক্রিশ্চিয়ান ফাল্ক বিশ্বাস করেন, এরপরেই জার্মান তারকাকে পাওয়ার দৌড়ে এগিয়ে গেছে লিভারপুল।