গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports মেসির ১০ নম্বর জার্সি লামিনে ইয়ামাল’কে

    মেসির ১০ নম্বর জার্সি লামিনে ইয়ামাল’কে

    0
    183
    ছবি সৌজন্যে : এক্স

    বার্সেলোনার ১০ নম্বর জার্সি নাকি খুঁজে পেতে যাচ্ছে,নতুন মেসি’কে। একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী সিজন থেকে ১০ নম্বর জার্সি পরবেন লামিনে ইয়ামাল।মাত্র ১৭ বছর বয়সেই অসামান্য সব অর্জনের সাক্ষী হয়েছেন ইয়ামাল। চলতি সিজনে বার্সার হয়ে জিতেছেন স্প্যানিশ সুপার লিগ, কোপা দেল রে ও লা লিগা চ্যাম্পিয়নশিপ। দলের এই অর্জনে ব্যক্তিগতভাবে ইয়ামালের ভূমিকা ছিল অসামান্য।

    চলতি সিজনে ৫৪ ম্যাচে ১৮ গোল এবং ২৫ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল।অনেকের কাছে এই মুহূর্তে তিনি বিশ্বের সেরা খেলোয়াড়,পাশাপাশি আছেন সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ের তালিকাতেও।মেসির বিদায়ের পর এত দিন হয়তো এমন কাউকেই খুঁজছিল ১০ নম্বর জার্সিটি।লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর সবার চোখ ছিল দলটির ১০ নম্বর জার্সির দিকে। ২০০৮-০৯ সিজন থেকে ২০২০-২১ সিজন পর্যন্ত এই জার্সি পরে একের পর এক ইতিহাস গড়ে নিজেকে সর্বকালের সেরার তালিকায় নিয়ে যান মেসি। ফলে এমন আইকনিক জার্সির চাপ নেওয়াটা মোটেই সহজ ছিল না।পাশাপাশি মেসির আগেও এই জার্সি যাঁদের গায়ে উঠেছে, তাঁদের অনেকেই কিংবদন্তির মর্যাদা পেয়েছেন। মেসির আগে বার্সার ১০ নম্বর জার্সি ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিওর গায়ে।এর আগে এই জার্সি পরতেন আর্জেন্টাইন তারকা হুয়ান রোমান রিকুয়েলমে এবং তাঁর আগে আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো।সেই ধারাতেই মেসির গায়ে এই জার্সি ছিল ১৩ বছরের মতো।ফলে মেসি ক্লাব ছাড়ার পর স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি ছিল এই জার্সির দিকে।শেষ পর্যন্ত ২০২১-২২ সিজনে এই জার্সি দেওয়া হয় সম্ভাবনাময় তারকা আনসু ফাতিকে।

    সে সময় মেসির বিকল্প হিসেবে তাঁকেই বিবেচনা করা হচ্ছিল। বল পায়ে মাঠে নেমে নিজের ঝলকও দেখাতে শুরু করেছিলেন। কিন্তু ১০ নম্বর জার্সির চাপে কি না কে জানে, একপর্যায়ে ভেঙে পড়েন ফাতি।একের পর এক চোট তাঁকে বার্সায় থিতু হতে দেখা যায় নি। মাঝে ব্রাইটনে গিয়ে লিয়েনেও খেলেছেন। এখন অবশ্য বার্সেলোনাতেই আছেন আনসু ফাতি।