গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Sports ৬ গোলে নকআউট নিশ্চিত ম্যানসিটির

    ৬ গোলে নকআউট নিশ্চিত ম্যানসিটির

    0
    113
    ছবি সৌজন্যে : এক্স

    ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে আল আইনের বিপক্ষে ৬-০ গোলের বড় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। আটলান্টায় হওয়া এই ম্যাচে জোড়া গোল করেছেন ইল্কায় গুন্দোয়ান, পেনাল্টি থেকে একটি গোল করেছেন আর্লিং হালান্ড।

    বাকি তিন গোল করেছেন ক্লদিও এচেভেরি, অস্কার বব এবং রায়ান চেরকি। আগের ম্যাচে মরক্কোর উইদাদের বিপক্ষে ২-০ গোলের জয় পাওয়ার পর পুরোপুরি নতুন একাদশ নিয়ে খেলতে নামে সিটি।কিন্তু তাতেও কোনো সমস্যা হয়নি, আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে তারা পুরো ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখায়। সিটির হয়ে পেনাল্টি থেকে গোলটি করেন হালান্ড। চলতি সিজনে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ৩২তম গোল।খেলার শেষ দিকে চেরকি তার নতুন ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন।

    এই ফরাসি তরুণ এই সিজনে সিটির অন্যতম আকর্ষণীয় সাইনিং।এ জয়ের ফলে গ্রুপ জি থেকে জুভেন্টাসের সঙ্গে একসঙ্গে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ম্যানসিটি। ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার।ওই ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন।