
কনকাকাফ গোল্ড কাপে জমজমাট লড়াই শেষে গ্রুপ এ’-র চ্যাম্পিয়ন হয়েছে মেক্সিকো। রবিবার রাতে কোস্টারিকার বিপক্ষে গোল শূন্য ড্র করেও পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মেক্সিকানরা। ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে সান্তিয়াগো গিমেনেজের দুর্দান্ত বাইসাইকেল কিকে করা গোলটি।
গোলে বল জড়ালেও, ভিএআরের সাহায্যে অফসাইড ধরা পড়ায় সেটি বাতিল করে দেন রেফারি।পুরো ম্যাচে দাপট দেখায় মেক্সিকো। অন্যদিকে কোস্টা রিকার ৫ শটের কোনোটিই লক্ষ্যে ছিল না। ৬৭ মিনিটে আলোনসো মার্টিনেজের শট ক্রসবারে লাগলে গোলবঞ্চিত হয় কোস্টারিকা ।এ ম্যাচের ফলে মেক্সিকো ও কোস্টা রিকা উভয় দলের পয়েন্ট ৭ হলেও, গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপ সেরা হয় মেক্সিকো।
তারা কোয়ার্টার ফাইনালে খেলবে সৌদি আরবের বিপক্ষে।অন্যদিকে কোস্টারিকা খেলবে আমেরিকার বিপক্ষে।উল্লেখ্য, গোল্ড কাপের ইতিহাসে কোস্টারিকার বিপক্ষে এখনো অপরাজিত রয়েছে মেক্সিকো।দু’ দলের মধ্যকার ১০টি ম্যাচের মধ্যে এটি ছিল তৃতীয় ড্র, বাকি ৭টি ম্যাচেই জয় পেয়েছে মেক্সিকো।









