গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports ইউনাইটেড ছাড়লেন ওনানা

    ইউনাইটেড ছাড়লেন ওনানা

    0
    111
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কয়েকদিন ধরে চলা আলোচনা-সমালোচনার পর অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন আন্দ্রে ওনানা। ২৯ বছর বয়সী ক্যামেরুনের গোলকিপারের নতুন ঠিকানা ট্রাবজানস্পর। যদিও দীর্ঘমেয়াদে নয়, সিজনের বাকি সময়টায় লিয়েনে তুরস্কের ক্লাবে খেলবেন তিনি।

    তুরস্কের ট্রান্সফার উইন্ডোর শেষ হচ্ছে শুক্রবার। এর আগের দিন ঘোষণা করা ওনানার দলবদল। খবর, এই লিয়েনের চুক্তিতে কোনো ফি নেই। তবে লিয়েনের সময়টায় ওনানার পারিশ্রমিকের কোনো অংশ ইউনাইটেডকে দিতে হবে না। ভবিষ্যতে পাকাপাকি চুক্তির কোনো শর্তও নেই আপাতত। উল্লেখ্য কিছুদিন আগে বেলজিয়ান গোলকিপার সানে লমেন্স যোগ দেওয়ার পরই ইউনাইটেড থেকে বিদায়ের ডাক শুনছিলেন ওনানা। লমেন্সকে গিয়ে ইউনাইটেডের গোলকিপার হয়ে যায় চারজন।ক্লাব অবশ্য চারজনকে রেখে দিতে আপত্তি জানায়নি। তবে নিজের ভবিষ্যৎ বুঝে যান ওনানা।এর আগে,২০২৩ সালে ৪ কোটি ৭২ লাখ পাউন্ডে ওনানাকে এসি মিলান থেকে ইউনাইটেডে নিয়ে আসেন সেই সময়ের কোচ এরিক টেন হাগ। দুজন আগে একসঙ্গে ছিলেন আয়াক্সে।তবে ওনানাকে নিয়ে সংশয়-প্রশ্ন তখনই ছিল। যা সময়ের সঙ্গে বাড়তে থাকে ক্রমে।গত সিজনে দলের এক নম্বর গোলকিপার হলেও অধারাবাহিক পারফরম্যান্স ও মারাত্মক কিছু ভুলের কারণে প্রবল সমালোচনায় ছিলেন এই গোলকিপার। এবার চোটের কারণে ক্লাবে প্রাক-সিজন প্রস্তুতি ম্যাচগুলোয় তিনি ছিলেন না।এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে এই সিজনে ইউনাইটেডের তিন ম্যাচের সবকটিই খেলেছেন তুরস্কের গোলকিপার আলতাই বায়িন্দির।

    ওনানা নতুন মৌসুমে মাঠে নামার সুযোগ পেয়েছেন স্রেফ একটি ম্যাচে।লিগ কাপের সেই ম্যাচে টাইব্রেকারে চতুর্থ স্তরের দল গ্রিমসির কাছে হেরে যায় ইউনাইটেড। সেদিন দলের দুটো গোল হজমে ভূমিকা ছিল ওনানার ভুলের। এরপর তিনি আর খেলার সুযোগ পেলে সেটিই হতো বিস্ময়ের।