
শৈশবের অনেকটা সময় যে ক্লাবে কাটিয়েছেন লিওনেল মেসি, সেই নিওয়েল’স ওল্ড বয়েজ তাদের মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামের নতুন স্ট্যান্ডের নামকরণ করেছে আর্জেন্টাইন মহাতারকার নামে।ফুটবল জাদুকরের ৩৮তম জন্মদিনে তাকে এই সম্মান দিয়েছে ক্লাবটি। আর্জেন্টিনার আরেক কিংবদন্তি দিয়েগো দিয়াগো মারাদোনার নামেও এই স্টেডিয়ামে একটি স্ট্যান্ড আছে।
নিওয়েল’সের হয়ে ১৯৯৩-৯৪ সিজনে খেলেছিলেন মারাদোনা।ইতিহাসের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম মেসি দু দিন আগে ৩৮ বছর পূর্ণ করেছেন। রসারিওর ক্লাব নিওয়েল’স ক্লাবে ৬ বছর বয়সে যোগ দেন মেসি। ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি দেওয়ার আগ পর্যন্ত ক্লাবটির যুব দলে খেলেন তিনি। ক্লাবটি সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে লিখেছে, কোলোসো ,মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামের আগের নাম আজ নতুন একটি পাতা যোগ করেছে। ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী দুই নাম প্রথমবারের মতো একই ছাদের নিচে, আমাদের।উল্লেখ্য,দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালে বিশ্বকাপ ঘরে তোলে আর্জেন্টিনা।কাতারের সেই আসরে লাতিন আমেরিকার দলটিকে নেতৃত্ব দেন মেসি।
তার অধিনায়কত্বে দু’টি কোপা আমেরিকাও জিতেছে আর্জেন্টিনা।রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী মেসির নামের নতুন স্ট্যান্ড নিওয়েল’স স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা বাড়িয়ে করবে ৫০ হাজার। নিওয়েল’সের ঘরের মাঠ এল কোলোসো নামে পরিচিত। ২০০৯ সালে আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার ও কোচ বিয়েলসার নামে এর নামকরণ করা হয়।









