
পহেলগাঁও-কাণ্ডের আবহে শনির সন্ধ্যায় প্রায় ৩০ মিনিট রুদ্ধদার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। নয়াদিল্লিতে প্রায় ৩০ মিনিট রুদ্ধদ্বার বৈঠক করেছেন দুই নেতা।
সূত্রের খবর, পহেলগাঁও হামলার পর মোদীকে অ্যাকশনে পূর্ণ সমর্থন দিয়েছেন উপত্যকার মুখ্যমন্ত্রী। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনের ঘটা হামলার পর থেকেই তৎপর হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর আগে দফায় দফায় দেশের একাধিক সেনাকর্তা-সহ মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। কাশ্মীরের সন্ত্রাস হামলার যে জবাব দেবে ভারত, সেই নিয়েও আগেই স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।








