গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk রবিবার সন্ধ্যায় মোদীর শপথ

    রবিবার সন্ধ্যায় মোদীর শপথ

    0
    135
    robibaar sopoth modir
    robibaar sopoth modir

    রবিবার প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নেবেন নরেন্দ্র মোদী।অন্যদিকে, শপথ নেওয়ার আগে শুক্রবার সংসদ ভবনে বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী।

    তারপরেই এনডিএ-র সংসদীয় দলের সঙ্গে দ্বিতীয় বৈঠক করবেন তিনি। মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। তারপরেই বুধবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নরেন্দ্র মোদী।এদিকে, এবারের লোকসভা নির্বাচনে চন্দ্রবাবু নায়ডুর টিডিপি এবং নীতীশ কুমারের জেডিইউ কিংমেকার হিসেবে উঠে এসেছে। একক সংখ্য়াগরিষ্ঠতা না মেলায়, সরকার গঠনের জন্য তাদের উপরই ভরসা করতে হচ্ছে বিজেপিকে। আর সরকার গঠন হওয়ার আগে থেকেই দুই শরিক দলের তরফে মন্ত্রক বণ্টন নিয়ে বেশ কিছু দাবি করা হয়েছে। কিন্তু টিডিপি এবং জেডিইউ-তে গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলি ছাড়তে নারাজ বিজেপি নেতৃত্ব। বিশেষ করে প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র এবং বিদেশমন্ত্রক নিজেদের হাতে রাখতে চান তাঁরা। টিডিপি এবং জেডিইউ যথাক্রমে ১৬টি এবং ১২টি আসন জিতেছে। প্রতি চার সাংসদ পিছু একটি করে মন্ত্রক চাইছে তারা।পাশাপাশি একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা এবং চিরাগ পাসোয়ানের এলপিজি-ও একটি করে মন্ত্রক চাইছে খবর।