গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মধ্যপ্রাচ্যে ১ কোটি ভারতীয়র জীবন নিয়ে ছিনিমিনি কংগ্রেসের : মোদী

    মধ্যপ্রাচ্যে ১ কোটি ভারতীয়র জীবন নিয়ে ছিনিমিনি কংগ্রেসের : মোদী

    0
    25
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    মধ্যপ্রাচ্যের ১ কোটি ভারতীয়র জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কংগ্রেস। কেরলমের প্রচারসভা থেকে এভাবেই কংগ্রেসকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    তিনি বলেছেন, আন্তর্জাতিক চ্যালেঞ্জের মধ্যেও কংগ্রেস রাজনীতি করছে। হাত শিবিরের তরফ থেকে এমন রাজনৈতিক মন্তব্য করা হচ্ছে যার ফলে মধ্যপ্রাচ্যে বসবাসকারী ভারতীয়দের জীবন নিয়ে ঝুঁকি বাড়ছে। ইরানের উপর একযোগে হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইজরায়েল।
    পালটা মধ্যপ্রাচ্যের একাধিক দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইতিমধ্যেই আবু ধাবি এবং সৌদি আরবে একাধিক ভারতীয়র মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যের নানা দেশে অন্তত ১ কোটি ভারতীয় বসবাস করেন। যুদ্ধের মধ্যে তাঁরা যেন সুরক্ষিত থাকেন, সেটা নিশ্চিত করতে একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নিজেই। কূটনৈতিক স্তরেও মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছে বিদেশমন্ত্রক।