গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata কোর্টের নির্দেশে মহেশতলায় শুভেন্দু, গিরগিটি ট্যাবলোয় বিক্ষোভ

    কোর্টের নির্দেশে মহেশতলায় শুভেন্দু, গিরগিটি ট্যাবলোয় বিক্ষোভ

    0
    118
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হাইকোর্টের নির্দেশে হিংসা বিধ্বস্ত মহেশতলায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী। গিরগিটির ছবি দেওয়া ট্যাবলো নিয়ে চোর স্লোগান দেওয়া হয় রাজ্যের বিরোধী দলনেতাকে।
    বিরোধী দলনেতার কনভয়ের পিছনে মাইক বাজিয়ে কার্যত ধাওয়া করে ছোটা হাতিগাড়িগুলো। সবটা ভিডিও করা হয়েছে। হাইকোর্টে জানানো হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ১১ জুন গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল মহেশতলা। গাড়ি, বাড়ি ভাঙচুর, পুলিশকে আক্রমণের এক সপ্তাহ পর বুধবার হাইকোর্টের নির্দেশে মহেশতলায় গিয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেছেন এখানে পুরোপুরি সন্ত্রাসের পরিবেশ। ১৬৩ ধারা প্রয়োগ নিয়ে প্রশ্নও তুলেছেন। তাঁর দাবি বিজেপি বা বিরোধীদের আটকাতেই ১৬৩ ধারা জারি করা হয়েছে।
    তিনি আরও বলেছেন হামলাকারীরা হয়ত ভেবেছিল তিনি পালিয়ে যাবেন। কিন্তু তেমনটা হয়নি। পুজোও দিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথাও বলেছেন এখানকার মানুষ বিচার পাবেন।