গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment নায়িকা কেন নন? খোলা জবাব মোনার

    নায়িকা কেন নন? খোলা জবাব মোনার

    0
    63
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ছোট পর্দায় দীর্ঘদিনের জনপ্রিয় মুখ হলেও বড় পর্দায় সেই অর্থে নায়িকা হিসেবে খুব কমই দেখা গেছে মোনা সিং-কে। অথচ অভিনয় দক্ষতা নিয়ে কখনও প্রশ্ন ওঠেনি। বরং জওয়ান-এ তাঁর উপস্থিতি দর্শকের নজর কাড়ে।

    একইভাবে আরিয়ান খান পরিচালিত সিরিজ ব্যাডস অফ বলিউড এবং সাম্প্রতিক সময়ে কোহরা-এর দ্বিতীয় সিজনেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে।তবু প্রশ্ন থেকে যায়, এত আলোচিত কাজের পরও কেন বড় বাজেটের ছবির কেন্দ্রীয় নায়িকা হিসেবে তাঁকে ভাবেন না প্রযোজকেরা? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী মোনা সিং।তাঁর কথায়, চলচ্চিত্র জগতে অভিনেতাদের অনেক সময় বিনিয়োগের নিরাপত্তা হিসেবে দেখা হয়। অর্থাৎ, যাঁদের নাম পোস্টারে থাকলেই দর্শক হলে আসবেন, এমন বিশ্বাস তৈরি হয়েছে, প্রযোজকেরা সাধারণত তাঁদের ওপরই বড় অঙ্কের বাজি ধরেন।মোনার মতে, দর্শক টানার সেই প্রচলিত ব্যাংকেবল তালিকায় তিনি নিজেকে এখনো দেখেন না।তাই ১০০ কোটি বাজেটের ছবির প্রধান মুখ হিসেবে নিজের নাম দেখার প্রত্যাশাও তিনি করেন না।বর্তমানে সিনেমা থেকে ওটিটি, দুই মাধ্যমেই সক্রিয় থাকলেও ক্যারিয়ারের মাঝখানে তিনি ইচ্ছাকৃতভাবে কিছু সময়ের বিরতি নিয়েছিলেন। সেই সময়েই ব্যক্তিগত এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন,ডিম্বাণু সংরক্ষণ।

    এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শে নেওয়া এই সিদ্ধান্ত তাঁর জীবনের গুরুত্বপূর্ণ মোড় বলে উল্লেখ করেন তিনি।যদিও পুরো প্রক্রিয়াটি শারীরিকভাবে বেশ কষ্টকর ছিল বলেও জানিয়েছেন অভিনেত্রী মোনা সিং।অভিনয়ে নিয়মিত প্রত্যাবর্তনের পর এখন চরিত্রভিত্তিক কাজেই বেশি আগ্রহী মোনা— যেখানে বাজেট নয়, গল্পই তাঁর কাছে আসল।