গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment হেলিকপ্টার উপহার পেলেন জ্যাকলিন

    হেলিকপ্টার উপহার পেলেন জ্যাকলিন

    0
    36
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
    কারাগারের চার দেয়ালের ভেতর থেকেও অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের প্রতি নিজের ‌ভালোবাসা প্রকাশে কোনো কমতি রাখছেন না কথিত কনম্যান সুকেশ চন্দ্রশেখর।

    ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস উপলক্ষে এবার জ্যাকলিনকে একটি বিলাসবহুল এয়ারবাস হেলিকপ্টার উপহার দেওয়ার দাবি করেছেন তিনি।একইসঙ্গে অভিনেত্রীর বর্তমান আইনি জটিলতার জন্য দুঃখ প্রকাশ করে একটি আবেগঘন চিঠিও লিখেছেন সুকেশ।১৪ ফেব্রুয়ারি লেখা চিঠিতে সুকেশ জ্যাকলিনকে বেবি বোম্মা বলে সম্বোধন করেন। রিপোর্ট অনুযায়ী, চিঠিতে সুকেশ লিখেছেন, লোহার গরাদ আর এই ঠান্ডা দেয়াল আমাদের আলাদা করে রেখেছে। মরুভূমিতে হারিয়ে যাওয়া কোনো মানুষের মতো আমি তোমাকে প্রতি মুহূর্তে মিস করছি। আজ আমার প্রতিটি হৃদস্পন্দন আমাদের মধ্যবর্তী দূরত্বের কথা মনে করিয়ে দিচ্ছে।নিজেদের ভালোবাসাকে রোমিও-জুলিয়েট, হির-রাঞ্জা এবং লায়লা-মজনুর মতো কালজয়ী প্রেমের সঙ্গে তুলনা করে সুকেশ দাবি করেছেন, কোনো কিছুই তাদের এই বন্ধন ভাঙতে পারবে না।চিঠিতে সুকেশ উল্লেখ করেছেন, জ্যাকলিনের জন্য তিনি একটি বিশেষ সারপ্রাইজ উপহারের ব্যবস্থা করেছেন। সেটি হলো একটি এয়ারবাস এইচ সিরিজ লাক্সারি হেলিকপ্টার।সুকেশের দাবি অনুযায়ী, হেলিকপ্টারটির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র বিশেষভাবে কাস্টমাইজ করা হয়েছে। এটিতে জ্যাকলিনের নামের আদ্যক্ষর,জেএফ খোদাই করা আছে। অভিনেত্রীর যাতায়াতের সুবিধার কথা চিন্তা করেই এই উপহার। যাতে তিনি মুম্বাইয়ের যানজট এড়িয়ে শুটিং স্পটে পৌঁছাতে পারেন।সুকেশ জোর দিয়ে বলেছেন, এই হেলিকপ্টারটি তার কষ্টার্জিত উপার্জনে কেনা, কোনো অপরাধের অর্থে নয়।একইসঙ্গে ২০০ কোটি টাকার অর্থ পাচার মামলায় জ্যাকলিনের নাম জড়িয়ে পড়া নিয়ে সুকেশ চিঠিতে অনুতাপ প্রকাশ করেছেন।

    তিনি লিখেছেন,আমার জন্য তোমাকে যে আইনি জটিলতা, মানসিক চাপ এবং বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, তার জন্য আমি গভীরভাবে ক্ষমাপ্রার্থী।তুমি এই কষ্টের যোগ্য নও। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, খুব শিগগিরই এই ‘ঝড়’ থেমে যাবে এবং তিনি সব সমস্যার সমাধান করবেন।