
মুখ্যমন্ত্রী সাপের মুখেও চুমু খান, ব্যাঙের মুখেও চুমু খান। নেতাজি ইন্ডোরে ইমামদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠককে এভাবেই আক্রমণ করেছেন মহম্মদ সেলিম। তিনি প্রশ্ন তুলেছেন এরাজ্যে গন্ডগোল হচ্ছে।
আর মুখ্যমন্ত্রী বাংলাদেশের দিকে আঙুল তুলছেন। তাহলে এখানকার পুলিশ প্রশাসন কি আঙুল চুষছে প্রশ্ন তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক। তিনি আরও বলেছেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়েরই আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব। তারপরেও গন্ডগোল হল কি করে।
এর দায় দুই সরকারকে নিতে হবে। তাঁর দাবি ৩৪ বছর বামেরা ক্ষমতায় থাকলেও কোথাও কোনদিন দাঙ্গা হয়নি।







