
৫ বছর আগে নন্দীগ্রামে যা হয়েছিল এবার ভবানীপুরেও হবে, পশ্চিমবঙ্গেও হবে। হলদিয়ার সভায় শুভেন্দু অধিকারীকে পাশে রেখে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন নরেন্দ্র মোদী।
বৃষ্টির জন্য হলদিয়ার মাখনবাবুর বাজারে সভা কিছুটা দেরিতে শুরু হয়। মঞ্চে উঠেই মানুষকে নমস্কার জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন এই ঝড় পরিবর্তনের, তৃণমূল সরকারের যাওয়ার ঝড়। ৫ বছর আগে নন্দীগ্রাম যে পথ দেখিয়েছিল, সারা বংলা সেই পথেই হাঁটছে।
সভা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন পশ্চিমবাংলার নির্বাচন সামান্য নয়, বাংলার বৈভব স্থাপনের নির্বাচন। নির্মম সরকারের বিদায় হলেই বিকশিত বাংলা হবে।








