
হিস মাস্টার ভয়েস হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচনের জাতীয় ভোটার দিবস পালন প্রহসন।
এভাবেই কমিশনকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় এটা প্রহসন ছাড়া কিছু না। মানুষের ভোটাধিকার লুণ্ঠন করে কিভাবে ঔদ্ধত্য দেখাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। তাঁর কথায় সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে মানুষের ভোটাধিকার রক্ষার পরিবর্তে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নতুন নতুন অজুহাত তৈরি করছে। মানুষকে অত্যাচার করা হচ্ছে। এই অত্যাচারে ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত হচ্ছে। তাঁর অভিযোগ ৮৫ থেকে ৯৫ বছর বয়সি মানুষকেও ডেকে পাঠানো হচ্ছে। প্রতিবন্ধীদেরও রেহাই দেওয়া হচ্ছে না। এই প্রক্রিয়াকে নাগরিকদের জন্য এনআরসি বানিয়ে তোলা হয়েছে। সংখ্যালঘ, তপশিলি জাতি, জনজানি মানুষকে হয়রানি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন নির্বাচন গণতন্ত্রের উৎসব।
কিন্তু পক্ষপাতদুষ্ট আচরণ কাম্য নয়। নির্বাচন কমিশন ভোটার দিবস পালনের অধিকার হারিয়েছে বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।






