গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk নিটকাণ্ড : গ্রেফতার সাংবাদিক, গুজরাটে তল্লাশিও 

    নিটকাণ্ড : গ্রেফতার সাংবাদিক, গুজরাটে তল্লাশিও 

    0
    122
    Neet Arrested journalist search in Gujarat
    Neet Arrested journalist search in Gujarat
    নিটের প্রশ্নফাঁসকাণ্ডে এ বার ঝাড়খণ্ড থেকে এক সাংবাদিককে গ্রেফতার করেছে সিবিআই।
    সিবিআই সূত্রে খবর, ওই সাংবাদিকের নাম জামালউদ্দিন। এই নিয়ে নিটকাণ্ডে তদন্তভার নেওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এই নিয়ে গ্রেফতার হয়েছেন ছ’জন। পাশাপাশি মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে হল দাঁড়িয়েছে ৩২। সূত্রের খবর, হাজারিবাগের ওয়েসিস স্কুল থেকে প্রশ্নফাঁসের ঘটনায় যে দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ ছিল এই সাংবাদিকের। সূত্রের খবর, গোধরা, খেড়া, আনন্দ এবং আমদাবাদ-সহ গুজরাটের সাত জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। শুক্রবারই হাজারিবাগের ওয়েসিস স্কুলের প্রিন্সিপাল এশানুল হক, তাঁর সহযোগী ইমতিয়াজ আলম এবং আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নিট পরীক্ষার জন্য হাজারিবাগের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ছিলেন এশানুল। ইমতিয়াজ ছিলেন পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ নিযুক্ত পর্যবেক্ষক। সিবিআই সূত্রে খবর, ওয়েসিস স্কুল থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল।সূত্রের খবর, এশানুল যদিও নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন। পাশাপাশি, প্রশ্নফাঁসের জন্য এক ক্যুরিয়ার সংস্থার বিরুদ্ধে আঙুল তুলেছেন।