গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Technology এআইকে সুপারচার্জ করবে নতুন চিপ

    এআইকে সুপারচার্জ করবে নতুন চিপ

    0
    168
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বিশ্বকে বদলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। তবে বর্তমানে বিভিন্ন কম্পিউটার সিস্টেম এআইয়ের বিপুল চাহিদা মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছে।

    এর একটি বড় সমস্যা হচ্ছে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে ডেটা পাঠাতে অনেক শক্তি লাগে। আর এ শক্তির অভাব এ সংশ্লিষ্ট বিভিন্ন কাজকে ধীরগতির করে দেয়।এ সমস্যার এক রোমাঞ্চকর সমাধান খুঁজে পেয়েছেন কলম্বিয়া ইঞ্জিনিয়ারিং’য়ের গবেষকরা,যা পরবর্তী প্রজন্মের বিভিন্ন এআই সিস্টেমের জন্য সহায়ক হবে বলে দাবি তাদের।গবেষণায় নতুন ধরনের একটি চিপ তৈরি করেছেন অধ্যাপক কেরেন বার্গম্যান ও তার গবেষণা দল, যেখানে আলোনির্ভর বা ফোটোনিক ও প্রচলিত ইলেকট্রনিক প্রযুক্তিকে একটি থ্রিডি কাঠামোতে সমন্বয় করেছেন তারা।গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল নেচার ফোটোনিক্স-এ।গবেষকরা বলছেন,এ নতুন চিপটি অনেক দ্রুত ডেটা স্থানান্তর করতে সক্ষম ও বর্তমান সিস্টেমের তুলনায় অনেক কম শক্তি ব্যবহার করে।অধ্যাপক বার্গম্যান বলেছেন, বিস্ময়কররকম কম শক্তি ব্যবহার করে বিপুল পরিমাণ ডেটা পাঠানোর একটি উপায় বের করেছেন।

    বিভিন্ন এআই সিস্টেমকে দ্রুত এবং আরও কার্যকর করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটির সমাধান করেছে এই নতুন চিপ।