গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের নতুন ভার্সন

    নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের নতুন ভার্সন

    0
    126
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    এ বছরের সেপ্টেম্বরে আমেরিকায় নিষিদ্ধ হতে পারে টিকটক, এমন আশঙ্কা এড়াতে মার্কিন ইউজারদের জন্য অ্যাপের একেবারে নতুন ভার্সন তৈরি করছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি।এর আগে, নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে এমন অভিযোগে আমেরিকায় টিকটক নিষিদ্ধ হয়েছিল।

    ওই সময় টিকটকের মাধ্যমে আমেরিকার ইউজারদের তথ্য চীনে চলে যেতে পারে– এ আশঙ্কায় এর মূল কোম্পানি বাইটড্যান্স অ্যাপটি কোনও আমেরিকান মালিকের কাছে বিক্রি না করলে টিকটক দেশটিতে বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার।এখন খবর টিকটক বিক্রির জন্য চুক্তি হচ্ছে। এমনটি হলে টিকটকের জন্য আমেরিকায় আলাদা ভার্সণের নতুন অ্যাপ চালু হবে।ক দিন আগে,আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন,খুব তাড়াতাড়ি টিকটক চুক্তি নিয়ে চীনের সঙ্গে আলোচনা শুরু করবেন তিনি। এর একদিন পরই টিকটক অ্যাপের নতুন ভার্সন আসার খবর এল। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চূড়ান্তভাবে টিকটক বিক্রির বিষয়ে চুক্তি প্রায় করে ফেলেছে আমেরিকা। কেবল ছোটখাটো কিছু বিষয় বাকি রয়েছে।

    এর মধ্যে খবর,নতুন এক পরিকল্পনা ঠিক করেছে টিকটক, যেখানে ৫ সেপ্টেম্বর আমেরিকার মানুষদের জন্য অ্যাপের নতুন ভার্সন প্রকাশ করবে তারা, যাতে সবাই সহজে তা ডাউনলোড করতে পারে। অন্যদিকে,গত মাসে তৃতীয়বারের মতো চীনের বাইটড্যান্স কোম্পানিটিকে টিকটকের মার্কিন সম্পদ বিক্রির জন্য ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প।