
মোথাবাড়িকাণ্ডে এনআইএ তলবে হাজিরা দিলেন বিএলওরা। বিক্ষোভকারীদের চিহ্নিত করতে ৪০ জন বিএলওকে তলব করেছিল এনআইএ। তলব পেয়ে রবিবার হাজিরা দিয়েছেন ২২ জন বিএলও।
নাম বাদ পড়ারা ঠিকমত নথি জমা দিয়েছিলেন কিনা তা জানতেই এই তলব বলে খবর। এদিকে মোথাবাড়িকাণ্ডে ফের বিডিও অফিসে এনআইএ-র অফিসাররা। বিচারকদের কনভয়ে কারা, কিভাবে হামলা চালিয়েছে তা জানতে পাইলট কারের চালকদের ডেকেও জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ।
এরইমধ্যে সেদিনের ঘটনার বেশকিছু সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। এরইমধ্যে নিগৃহীত বালিগঞ্জের এক বিচারকের বাড়িতে গিয়ে সেদিনের ঘটনার বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করেছেন এনআইএ অফিসাররা।








