গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National নিষ্ক্রিয় দর্শক নয়, আমেরিকার শুল্কের প্রেক্ষিতে চড়া সুর নির্মলার

    নিষ্ক্রিয় দর্শক নয়, আমেরিকার শুল্কের প্রেক্ষিতে চড়া সুর নির্মলার

    0
    68
    ছবি সৌজন্যে : এক্স
    ভূ-রাজনৈতিক অস্থিরতা, নিষেধাজ্ঞা ও শুল্ক নীতির মতো পদক্ষেপে যখন বিশ্ব বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার মোড় ঘুরছে, তখন ভারত নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকতে পারে না। শুক্রবার এমনই কঠোর বার্তা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
    রাজধানীতে কৌটিল্য ইকোনমিক কনক্লেভ ২০২৫-এর উদ্বোধন করতে গিয়ে তিনি বলেছেন, বিশ্ব অর্থনীতির এই অনিশ্চয়তার আবহেই ভারতকে নিজের ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করতে হবে। অর্থমন্ত্রীর কথায়, আজকের ভাঙাচোরা বিশ্ব ব্যবস্থাই হয়তো আগামী দিনে নতুন সহযোগিতার পথ দেখাবে।
    ইতিহাস বলে, সংকটের মধ্য দিয়েই নতুন সূচনা আসে। অর্থমন্ত্রী নির্মলা জানিয়েছেন, আন্তর্জাতিক অশান্তি ও অর্থনৈতিক টানাপড়েন ভারতকে যেমন ভঙ্গুর করে তুলতে পারে, তেমনই এগুলো ভারতের শক্তি ও সহনশীলতাকেও সামনে নিয়ে আসে। তিনি বলেছেন, আঘাত সামলানোর ক্ষমতা ভারতের আছে। ভারতের অর্থনৈতিক অবস্থান বদলাচ্ছে।