গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home West Burdwan দুর্গাপুরে নিতিন, উদ্বোধন কমল মেলার

    দুর্গাপুরে নিতিন, উদ্বোধন কমল মেলার

    0
    248
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বিধানসভা ভোটের আবহে দুর্গাপুরে পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। দলের এই পদে দায়িত্ব পাওয়ার পরে এ রাজ্যে এটাই তাঁর প্রথম সফর।

    মঙ্গলবার বিকেলে দিল্লি থেকে বিমানে তিনি অন্ডাল বিমানবন্দরে নামেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অমিত মালব্য, জ্যোতির্ময় সিং, সৌমিত্র খাঁ প্রমুখ। এরপরই দুর্গাপুরে কমল মেলা উদ্বোধন করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এরপরই রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

    বৈঠক হওয়ার কথা দিলীপ ঘোষের সঙ্গে। দলের সংগঠন মজবুত করা ও কর্মীদের সঙ্গে যোগাযোগই হল লক্ষ্য নিতিনের।