
অসুস্থ শিশুকে ফেলে রেখে মোবাইলে ক্রিকেটে মগ্ন। প্রতিবাদ করায় রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ উঠেছে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে।
পাল্টা রোগীর আত্মীয়দের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিক্যাল কলেজে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে বৃহস্পতিবা দেড় বছরের একটি শিশু পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। আত্মীয়দের অভিযোগ শিশুর চিকিৎসা না করেই মোবাইলে ক্রিকেট দেখায় ব্যস্ত ছিলেন জুনিয়র ডাক্তার। প্রতিবাদ করায় জুনিয়র ডাক্তাররা মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে হাসপাতালে গেলে অভিযোগ জুনিয়র ডাক্তারের হামলার শিকার হয়েছেন জেলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সাহাও। যদিও রায়গঞ্জ মেডিক্যাল কলেজের সুপারের দাবি রোগীর আত্মীয়রাই চিকিৎসকদের ওপর হামলা চালিয়েছেন।









