
পহেলগাঁওকাণ্ডের মাস দুয়েক পর কলকাতায় এসেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার কলকাতায় এসেছেন তিনি।
বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে বৈঠকের বিষয়বস্তু কি, সে বিষয়ে অবশ্য মুখ খোলেন নি ওমর আবদুল্লা। পহেলগাঁও কাণ্ডের পর পর্যটনশিল্পে ব্যাপক ক্ষতির মুখে পড়ে জম্মু-কাশ্মীর। সেই প্রসঙ্গেই বলতে গিয়ে ওমর আবদুল্লা বলেছেন পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। অমরনাথ যাত্রাও শুরু হয়েছে। তীর্থযাত্রীদের সাচ্ছেন্দ্যের দিকে সরকার নজর রাখছে।
পাশাপাশি পহেলগাঁওয়েকাণ্ডে জড়িতরা কেন ধরা পড়েনি সেই প্রশ্নে ওমর আবদুল্লা জানিয়েছেন পাহাড়িপথে অপরাধীদের খুঁজে বের করা অত্যন্ত কঠিন। তার জন্য সময় লাগছে। তবে তিনি আশাবাদী দোষীরা ধরা পড়বেই।






