গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন বিরোধীদের 

    সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন বিরোধীদের 

    0
    53
    ছবি সৌজন্যে : এক্স

    অধিবেশন শুরুর আগে  সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধীরা। বিরোধীদের কণ্ঠরোধ করার অভিযোগে সংসদের অধিবেশন শুরু হতেই গতকাল রাজ্যসভায় তীব্র উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

    ভারত – ইইউ বাণিজ্য চুক্তি যাকে প্রধানমন্ত্রী ‘মাদার অব অল ডিলস’ বলে উল্লেখ করেছেন তাঁকে ‘ট্রাপ ডিল’ বলে কটাক্ষ করে পোস্টের দেখা যায় বিক্ষোভকারীদের হাতে। সেই সঙ্গে তারা স্লোগান দিচ্ছিলেন , ‘তানাশাহী নেহি চলেগি’। প্রসঙ্গত , রাজ্যসভায় জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বিরোধীদের কঠোর ভাষায় পাল্টা আক্রমণ করেন।

    কিরেন রিজিজু বিরোধীদের আচরণের সমালোচনা করে সংসদের নিয়ম ও প্রথা মেনে চলার আহ্বান জানান। এর জবাবে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে দাবি করেন, রাহুল গান্ধীকে সংসদে কথা বলার সুযোগ দিতে হবে। এর পাল্টা জবাবে জে পি নাড্ডা বলেছেন, লোকসভার কার্যক্রম রাজ্যসভায় আলোচনার বিষয় হতে পারে না এটা বিরোধী দলনেতার জানা উচিত।