গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বারামুলায় জঙ্গিদের গুলিত নিহত সেনা জওয়ান

    বারামুলায় জঙ্গিদের গুলিত নিহত সেনা জওয়ান

    0
    110
    ছবি সৌজন্যে : এক্স

    জম্মু কাশ্মীরের উরি সেক্টরের বারামুলার টিক্কা পোস্টের কাছে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এক জওয়ান। সেনাবাহিনী সূত্রে খবর, জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দিতে সক্ষম ভারতীয় সেনা। গোটা এলাকায় চলছে চিরুনি তল্লাশি।

    জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৩ টে থেকে শুরু হয় গুলির লড়াই। সেনা সূত্রে খবর, রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল পাক জঙ্গিরা। লাইন অফ কন্ট্রোল পার করতেই ভারতীয় সেনার মুখের পড়ে তারা। বিপদ বুঝে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনা। বেশকিছুক্ষণ ধরে চলে গুলির লড়াই। সেনার দাবি, জঙ্গিদের গুলিতে আহত হন এক সেনা জওয়ান। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

    উল্লেখ্য, স্বাধীনতা দিবসে দেশে বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা করছেন গোয়েন্দারা। তাই ইতিমধ্যেই আগাম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিমানবন্দর গুলিতে জারি হতে চলেছে হাই অ্যালার্ট। বাড়ানো হচ্ছে নিরাপত্তা। অন্যদিকে সীমান্তেও বাড়ানো হয়েছে নজরদারি।