গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National আবার জেলে যেতে হবে অলিম্পিক পদকজয়ী সুশীলকে

    আবার জেলে যেতে হবে অলিম্পিক পদকজয়ী সুশীলকে

    0
    82
    ছবি সৌজন্যে : এক্স

    আগামী এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে হবে অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারকে। তাঁর জামিন খারিজ হয়ে গিয়েছে শীর্ষ আদালতে। কুস্তিগীর সাগর ধনকড় খুনে যোগ থাকার অভিযোগ রয়েছে সুশীলের বিরুদ্ধে।

    গত ৪ মার্চ দিল্লি হাই কোর্ট সুশীলকে জামিন দিয়েছিল। তবে বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ সেই সিদ্ধান্ত বাতিল করেছে। বিচারপতি করোল জানিয়েছেন, সুশীলের জামিনের বিরোধিতা করে আবেদন করেছিলেন নিহত কুস্তিগির সাগরের বাবা। সেই আবেদন অনুমোদন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে সুশীলকে আত্মসমর্পণ করতে হবে। বর্ষীয়ান আইনজীবী সিদ্ধার্থ মৃদুল সওয়াল করেন সাগরের বাবা অশোক ধনকড়ের হয়ে। সুশীলের হয়ে সওয়াল করেছেন আর এক বর্ষীয়ান আইনজীবী মহেশ জেঠমলানী। সম্পত্তি নিয়ে ঝামেলার জেরে ২০২১-এর ৪ মে দিল্লির ছত্রশল স্টেডিয়ামের পার্কিং লটে খুন করা হয় সাগরকে। সেই ঘটনায় সুশীল-সহ আরও দু’জন অভিযুক্ত।

    এর পর সুশীল পালিয়ে যান। ১৮ দিন ধরে পঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড এবং হরিয়ানার বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার পর দিল্লি পলিশ তাঁকে গ্রেফতার করে। ২৩ মে গ্রেফতার হওয়ার পর সুশীলকে বরখাস্ত করে রেলওয়েজ।