গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বেতন বৃদ্ধির দাবিতে পার্শ্বশিক্ষকদের বিক্ষোভে উত্তাল

    বেতন বৃদ্ধির দাবিতে পার্শ্বশিক্ষকদের বিক্ষোভে উত্তাল

    0
    97
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে পার্শ্বশিক্ষক-শিক্ষিকাদের নবান্ন অভিযান ঘিরে উত্তাল হল ধর্মতলা। বেতন বৃদ্ধি, ইপিএফ চালু করা, সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতে ১১টি প্যারা টিচারদের সংগঠন শিয়ালদহ থেকে মিছিল করে নবান্ন-র দিকে যাওয়ার চেষ্টা করতে ধর্মতলায় বাধা দেয় পুলিশ।
    পুরসভার সামনে এসএন ব্যানার্জি রোডে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন পার্শ্ব শিক্ষক-শিক্ষিকারা। গার্ডরেল ভেঙে এগোনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় পার্শ্ব শিক্ষকদের। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশের দাবি নবান্ন অভিযানের কোনও অনুমতি নেই পার্শ্বশিক্ষকদের। তাই তাদের আটকানো হয়েছে। পুলিশের তরফে তাঁদের বিকাশ ভবন যাওয়ার কথা বলা হয়।
    দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন পার্শ্বশিক্ষকরা।