গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology নিজস্ব এআই সহকারী আনল পিনটারেস্ট

    নিজস্ব এআই সহকারী আনল পিনটারেস্ট

    0
    94
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ফটো শেয়ারিং মাধ্যম পিনটারেস্ট তাদের অ্যাপে অ্যাড করেছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা,এআই ফিচার ,পিনটারেস্ট অ্যাসিস্ট্যান্ট। এ সহকারী ইউজারের রুচি ও পছন্দ বিশ্লেষণ করে পোশাক, ফার্নিচার বা সাজসজ্জার অনুপ্রেরণামূলক পরামর্শ দেবে। 

    ইউজাররা কণ্ঠ নির্দেশনার মাধ্যমে সহকারীকে জানাতে পারবেন তারা কী খুঁজছেন। যেমন,বসার ঘরের সঙ্গে মানানসই বালিশ। এরপর এআই ইউজারের সংরক্ষিত বোর্ড ও পিন বিশ্লেষণ করে উপযুক্ত ফলাফল দেখাবে।ফিচারটির মাল্টিমোডাল সুবিধার মাধ্যমে মাইক্রোফোন আইকন ব্যবহার করে ভয়েস সার্চ করা যাবে।পিনটারেস্ট জানিয়েছে , এটি শুধু পণ্য দেখানোর জন্য নয়, বরং ইউজারদের বাস্তব শপিংয়ের মতো অভিজ্ঞতা দিতে তৈরি করা হয়েছে।

    এ ছাড়া নতুন ফিচারের মাল্টিমোডাল দিককে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে পিনটারেস্ট।আজকাল আমেরিকায় ১৮ বছরের ঊর্ধ্ব ইউজারদের জন্য বিটা ভার্শনে ফিচারটি চালু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ধীরে ধীরে অন্য অঞ্চলেও এটি লঞ্চ করা হবে।