গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment ধর্ষকদের নপুংসক,পক্ষে প্রীতি জিনতা

    ধর্ষকদের নপুংসক,পক্ষে প্রীতি জিনতা

    0
    122
    ছবি সৌজন্যে :ফেসবুক

    ইতালিতে ধর্ষকদের নপুংসক করার মতো আইনকে বৈধ ঘোষণা করেছে দেশটির সরকার। রাসায়নিক কেমিক্যাল প্রয়োগের মাধ্যমে এ আইন কার্যকর করা হবে। ইতালির সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।

    একইসঙ্গে ভারত সরকারকে দেশে যৌন অপরাধ মোকাবেলায় অনুরূপ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।বলা হচ্ছে সম্প্রতি ভারতে ধর্ষণ যে হারে বেড়েছে, তাতে উদ্বিগ্ন প্রীতি জিনতা।ধর্ষণ প্রসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির পদক্ষেপের প্রশংসা করে ভারতেও এই কঠিন শাস্তির আইন জারির পক্ষে মত দিয়েছেন নায়িকা প্রীতি জিনতা।প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ইতালীয় সরকার যৌন অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের রাসায়নিক প্রয়োগ করে যৌন ক্ষমতা কেড়ে নেওয়ায় আইন পাশ হয়।

    এই প্রস্তাবিত আইন সম্পর্কে নিজের এক্স হ্যান্ডেলে টুইট শেয়ার করে প্রীতি লিখেছেন,কী দুর্দান্ত পদক্ষেপ,আশা করি ভারত সরকারও এরকম কিছু করবে। আপনার কী মনে হয় বন্ধুরা? এ ধরনের অপরাধের জন্য জিরো টলারেন্স নীতি অবলম্বনের এখনই উপযুক্ত সময়।