
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওয়েনাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর সঙ্গে শাহের দরবারে হাজির হয়েছিলেন কেরালার কংগ্রেস সাংসদরা।
প্রিয়াঙ্কাকে সামনে রেখে ওয়ানাডে ভূমিধস এবং তিন বছর আগে রাজ্যে বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেরলের কংগ্রেস সাংসদেরা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত বিষয় দেখভাল করে থাকে স্বরাষ্ট্রমন্ত্রক। এই খাতে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ এবং কেন্দ্রীয় সরকারের তরফে সাহায্য দেওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রকের। অমিত শাহ ২০১৯-থেকে স্বরাষ্ট্রমন্ত্রক সামলাচ্ছেন। ওয়ানাডের ভূমিধস নিয়ে রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধী রায়বেরলির বন্যায় কেন্দ্রীয় সাহায্য চেয়ে কখনও অমিত শাহের কাছে দরবার করেননি। কিন্তু এবার প্রিয়াঙ্কা গান্ধী পদক্ষেপ করেছেন। অমিত শাহের কাছে তিনি ওয়ানাডের ক্ষতিপূরণে দু হাজার কোটি টাকার কেন্দ্রীয় সহাযতা চেয়েছেন। লোকসভায় সাংসদ হিসাবে শপথ নেওয়ার পরই প্রিয়ঙ্কা ওয়ানাডে গিয়ে কথা দিয়ে এসেছিলেন, এলাকার সমস্যার সুরাহা করার চেষ্টা করবেন।
সেই মতো ওয়ানাড থেকে ফিরেই শাহের সঙ্গে দেখা করেছেন। বৈঠক শেষে প্রিয়াঙ্কা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খুব ভাল আলোচনা হয়েছে।









