গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National বর্ণবিদ্বেষের প্রতিবাদ, বিএসএফ-র ছেলেকে পিটিয়ে খুন

    বর্ণবিদ্বেষের প্রতিবাদ, বিএসএফ-র ছেলেকে পিটিয়ে খুন

    0
    66
    ছবি সৌজন্যে : এক্স
    জাতিবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করায় ভয়াবহ হামলার শিকার হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ত্রিপুরার এক যুবক। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ২৪ বছরের যুবক অ্যাঞ্জেল চাকমার।
    ঘটনার ১৫ দিন পর বৃহস্পতিবার দেরাদুনের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযুক্তদের মধ্যে এক জন, যিনি নেপালের নাগরিক বলে জানা গেছে, সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছেন।
    পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ৯ ডিসেম্বর সন্ধেয় অ্যাঞ্জেল ও তাঁর দাদা মিশেল চাকমা বাজারে গেছিলেন প্রয়োজনীয় জিনিস কিনতে। সেই সময় কয়েক জন মদ্যপ ব্যক্তি তাঁদের উদ্দেশে জাতিগত ও বিদ্বেষমূলক গালি দিতে শুরু করে। দাদার দায়ের করা অভিযোগ অনুযায়ী, এই ভাষার প্রতিবাদ করতেই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তখন অভিযুক্তরা ছুরি ও লোহার রড দিয়ে ওর উপর হামলা চালায়।