
কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নেমেও ব্যর্থ হলো লিভারপুল। অ্যানফিল্ডে ২-০ গোলের জয়ে দু’ লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে সেমি-ফাইনালে উঠেছে পিএসজি।
ম্যাচের দু’ গোলই করেছেন উসমান দেম্বেলে। ঘরের মাঠে আগেই ২-০ ব্যবধানে এগিয়ে থাকা পিএসজি ফিরতি লেগেও নিয়ন্ত্রণ ধরে রেখে জয় নিশ্চিত করে। প্রথমার্ধে শুরুর দিকে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল পিএসজি।ম্যাচের মাঝপথে চোট পেয়ে মাঠ ছাড়েন উগো একিটিকে,বদলি নেমে মোহামেদ সালাহ আক্রমণে গতি আনেন। তার তৈরি সুযোগে শট নেন ভার্জিল ফন ডাইক, তবে গোললাইন থেকে দলকে বাঁচান মার্কিনিয়োস।দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করেও গোল পায়নি লিভারপুল। ৬৪ মিনিটে ম্যাক এলিস্টার পেনাল্টির দাবি করলেও ভিএআরে সিদ্ধান্ত বদলান রেফারি।পরের দিকে তরুণ রিও নুগোমোহা ও কোডি হাকপোর প্রচেষ্টাও ব্যর্থ হয়।৬৭ মিনিটের পর পাল্টা আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় পিএসজি। প্রথমে দূরপাল্লার শটে দেম্বেলে ব্যবধান বাড়ান।
পরে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে বার্কোলার পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।এই জয়ে সেমি-ফাইনালে উঠে পিএসজি, যেখানে তাদের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ বা রিয়াল মাদ্রিদ।









