গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Sports ফরাসি সুপার কাপ জিতল পিএসজি

    ফরাসি সুপার কাপ জিতল পিএসজি

    0
    74
    ছবি সৌজন্যে : এক্স

    পরাজয়ের দুয়ার থেকে ম্যাচ টাইব্রেকারে টেনে নিল পিএসজি। সেখানে প্রথম দু’টি শট ঠেকিয়ে নায়ক হয়ে উঠলেন লুকাহ শুভালিয়ে।

    আবারও ফরাসি সুপার কাপ জিতল লুইস এনরিকের দল।কুয়েতে মূল ম্যাচ শেষ হয় ২-২ গোলে। টাইব্রেকারে ৪-১ গোলে জিতে ট্রফি উঁচিয়ে ধরে ইউরোপ চ্যাম্পিয়নরা। এই নিয়ে টানা চতুর্থ ও রেকর্ড ১৪ বার ফরাসি সুপার কাপ জিতল পিএসজি। ব্যালন দ’র জয়ী ও ফিফা বর্ষসেরা উসমান দেম্বেলের গোলে ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধে আর গোল হয়নি। ৭৬ মিনিটে সফল স্পট-কিকে সমতা ফেরান ম্যাসন গ্রিনউড। ৮৭ মিনিটে পিএসজির ডিফেন্ডার উইলিয়ান পাচোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মার্সেই।পিএসজির পরাজয় যখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার, তখনই অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে রামোসের গোল। মাঝমাঠ থেকে ভিতিনিয়ার উঁচু করে বাড়ানো বল হেড পাস করেন ব্রাডলি বার্কোলা আর ছয় গজ বক্সের মুখ থেকে ভলিতে জালে পাঠান ৮৯ মিনিটে বদলি নামা পর্তুগিজ ফরোয়ার্ড।পরে টাইব্রেকারেও গোল করেন রামোস। পিএসজির বাকি তিন শটে জালের দেখা পান ভিতিনিয়া, নুনো মেন্দেস, ও দিজিরে দুয়ে। তবে দুটি শট ঠেকিয়ে নায়ক আসলে গোলরক্ষক শুভালিয়ে। আগস্টে পিএসজির হয়ে অভিষেকেও দলের ট্রফি জয়ের নায়ক ছিলেন এই ফরাসি গোলরক্ষক।উয়েফা সুপার কাপে টাইব্রেকারে টটেনহ্যাম হটস্পারের একটি শট ঠেকিয়ে দিয়েছিলেন তিনি।আগের সিজনে লিগ আঁ ও ফরাসি কাপ জয়ী মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই ট্রফির লড়াই।

    পিএসজি ওই দুটিই জেতায় তারা মুখোমুখি হয় গতবার লিগে রানার্সআপ হওয়া মার্সেইয়ের। ২০১১-১২ সিজনে ফরাসি কাপ জয়ের পর থেকে আর কোনো ট্রফি জিততে পারেনি দলটি।