গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International রাশিয়াকে সম্মান দিলে আর কোনো যুদ্ধ নয় : পুতিন

    রাশিয়াকে সম্মান দিলে আর কোনো যুদ্ধ নয় : পুতিন

    0
    72
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রাশিয়াকে সম্মান দিলে ইউক্রেন যুদ্ধের পর আর কোনো নতুন সামরিক অভিযান চালানো হবে না বলে রুশ প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন।

    ইউরোপে নতুন করে হামলার পরিকল্পনার অভিযোগকে তিনি বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন। প্রায় সাড়ে চার ঘন্টা ধরে টেলিভিশনে সম্প্রচারিত একটি অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হয়,নতুন বিশেষ সামরিক অভিযান কি হবে? পুতিন বলেছেন,আপনারা যদি আমাদের সম্মান করেন, আমাদের স্বার্থকে সম্মান করেন যেমন আমরা আপনাদের করার চেষ্টা করেছি—তাহলে আর কোনো সামরিক অভিযান হবে না।তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের প্রসঙ্গ টেনে বলেছেন, পশ্চিমী দেশগুলো অতীতে রাশিয়ার সঙ্গে প্রতারণা করেছে, যা আর কাম্য নয়।রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যদি তোমরা ন্যাটোকে পূর্ব দিকে সম্প্রসারণ না কর, আমাদের সঙ্গে প্রতারণা না কর, তাহলে আর কোনো রাশিয়ান হামলা হবে না।

    তিনি অভিযোগ করেছেন, ন্যাটো ১৯৯০ সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার থেকে তারা সরে গেছে। তবে পরে গর্বাচেভ এই মন্তব্য অস্বীকার করেন।