
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের মাঝেই রাশিয়ার কুর্স্ক শহরে ইউক্রেন বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধবিরতি প্রসঙ্গে পুতিনের নীতিতে অসন্তোষ তৈরি হয়েছে ইউরোপে। ব্রিটেন, ফ্রান্সের মতো দেশগুলি প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছে । ব্রিটেনের প্রধানমন্ত্রী স্ট্যামার বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের চুক্তি নিয়ে ছেলেখেলা করছে প্রেসিডেন্ট পুতিন।
ক্রেমলিন আসলে শান্তি চায় না। তাই পুতিন যুদ্ধবিরতি পিছিয়ে দিতে চাইছেন। পুতিনের নীতি নিয়ে আর আগে ফ্রান্স এবং অন্যান্য দেশ অসন্তোষ প্রকাশ করেছিল। আমেরিকায় জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বাদানুবাদের পর ইউরোপের অধিকাংশ দেশ ইউক্রেনের পাশেই দাঁড়িয়েছিল। ব্রিটেন, ফ্রান্স ছিল তাদের মধ্যে অন্যতম। ইউক্রেনে সেনা পাঠাতেও আগ্রহ প্রকাশ করেছে এই দুই দেশ।









