
অজয় দেবগন প্রযোজিত ছবি আজাদ সিনেমাটি মুক্তি পেয়েছে। ছবিটির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানির।
ছবিতে তার বিপরীতে রয়েছেন অজয় দেবগনের ভাইপো আমন দেবগন। সম্প্রতি নিজের ক্যারিয়ার প্রসঙ্গে মায়ের দেওয়া পরামর্শ প্রকাশ্যে এনেছেন রাশা।প্রথম ছবি মুক্তির আগে থেকেই রাশাকে ঘিরে ফ্যান ফলোয়ারদের কৌতূহল বাড়তে থাকে। এক প্রশ্নের উত্তরে রাশা জানিয়েছেন,মাটিতে পা রেখেই জীবনে এগিয়ে যেতে চান তিনি। আর এক্ষেত্রে তার অনুপ্রেরণা শ্রদ্ধা কাপুর।রাশা বলেছেন, সোশ্যাল মিডিয়ায় অগণিত ফলোয়ার এবং সাফল্যের পরও শ্রদ্ধা সাধারণ জীবনযাপন করেন।খুবই বিনয়ী। এমনকি তামান্না ভাটিয়াও সে রকমই।রাশা জানিয়েছেন, ফিল্মি পরিবারের সদস্য বলেই ছোট থেকে তাদের খুব অন্যভাবে বড় করে তুলেছেন অভিভাবকেরা। তাকে সব সময় মাটিতে পা রেখেই চলতে শিখিয়েছেন মা রাবিনা।রাশা বলেছেন, যতই সাফল্য আসুক না কেন, মা তাঁকে মাটিতে পা রেখেই চলার পরামর্শ দিয়েছেন।
আর মা বলেছেন, যদি কোনোদিন দেখেন বাড়াবাড়ি করছেন, তা হলে চড় মারবেন। যদি দেখেন মেয়ে রাশা আকাশে উড়ছেন, তা হলে রাশাকে পৃথিবীতে ফিরিয়ে আনবেন।









