
মহারাষ্ট্রের পুরনির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী। এক্স পোস্টে রাহুল নির্বাচন কমিশনের বিরুদ্ধে নাগরিকদের বিভ্রান্ত করার অভিযোগ এনেছেন।
নির্বাচন কমিশন নাগরিকদের বিভ্রান্ত করায় নাগরিকদের গণতন্ত্রের উপরে আস্থা ভেঙে পড়েছে। ভোট চুরি একটি দেশবিরোধী কাজ। মহারাষ্ট্রের পুরনির্বাচনের সময়ে আঙুলে চিহ্ন দেওয়ার জন্য কালির বদলে কলম ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে রাহুল এই মন্তব্য করেছেন। অন্যদিকে, রাহুল গান্ধীকে এই বিষয়ে কটাক্ষ করেছেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।
এক্স হ্যান্ডেলে রাহুলের এক্স পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, বাহানা ব্রিগেড ফিরে এসেছে! গণনা শেষ হওয়ার আগেই পরাজয় মেনে নিচ্ছেন? রাহুল আবার যা করতে পারেন তাই করছেন পরিবারগত চোর এখন ঠাকরেদের দাবি উল্টে দিচ্ছেন, বদনাম করছেন, বিকৃত করছেন? যাই হোক, বিহার নির্বাচনের ভোট চুরি নিয়ে রাহুলের অভিযোগ থেকে কী বেরিয়ে এলো?









