গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International স্টেডিয়ামে এলোপাথাড়ি গুলি, মৃত ৩ 

    স্টেডিয়ামে এলোপাথাড়ি গুলি, মৃত ৩ 

    0
    43
    ছবি সৌজন্যে : এক্স
    স্টেডিয়ামে আইস হকির ম্যাচ চলছিল। আচমকাই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন এক যুবক।
    আমেরিকার রোড আইল্যান্ডের পটাকেট শহরের ডেনিস এম লিঞ্চ অ্যারেনার এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। আহত আরও তিন জন। গুলি-কাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় আততায়ী বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কভান্ট্রি হাইস্কুলের সঙ্গে ব্ল্যাকস্টোন ভ্যালি স্কুলের আইস হকি ম্যাচ চলছিল। স্টেডিয়ামে দুই স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারাই উপস্থিত ছিলেন। আচমকাই মাঠের পাশ থেকে গুলি চালাতে শুরু করে এক যুবক। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ৬ জন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। স্টেডিয়াম ছেড়ে পালাতে শুরু করেন অনেকে।
    বন্ধ হয়ে যায় ম্যাচও। ঘটনার পরে গোটা স্টেডিয়াম ঘিরে ফেলেছে পুলিশ।