গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Howrah বোটানিক্যাল গার্ডেনের জমিতে ধর্মীয়স্থান, সরব বিজেপি 

    বোটানিক্যাল গার্ডেনের জমিতে ধর্মীয়স্থান, সরব বিজেপি 

    0
    143
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হাওড়ার বিখ্যাত ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনের জমি দখল করে অবৈধভাবে ধর্মীয়স্থান নির্মাণের অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
    এরপরই সংসদে লিখিত জবাবের উত্তরে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন, হাওড়ার বিশ্ব প্রসিদ্ধ ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে অবৈধভাবে ধর্মীয়স্থান নির্মাণ করা হয়েছে। এছাড়াও নিত্যদিন বোটানিক্যাল গার্ডেনের পাঁচিলে আবর্জনা ফেলা হয়। কিন্তু ওই অবৈধ নির্মাণ সরানো কিংবা আবর্জনা সাফ করা সম্পূর্ণরূপে রাজ্য সরকার এবং পুরসভার কাজ। এই প্রক্রিয়ায় নিযুক্ত ম্যানেজমেন্ট কমিটির তত্ত্বাবধানে রয়েছে রাজ্যের মুখ্যসচিব।যদিও রাজ্য সরকারকে বারবার চিঠি লেখার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। একইভাবে এই ঘটনা নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
    এক্স পোস্টে তিনি লিখেছেন, ভারতের অন্যতম ঐতিহাসিক সবুজ স্থান হাওড়ার ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনের ভেতরে অবৈধ দখল।  সংরক্ষিত জমিতে ধর্মীয়স্থান নির্মিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। যা আদতে সংখ্যালঘু তোষণের রাজনীতির উদাহরণ।